, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাংবাদিক মোজাক্কির হত্যার প্রতিবাদে বরিশালে সংবাদকর্মীদের কলম বিরতি




সাংবাদিক মোজাক্কির হত্যার প্রতিবাদে বরিশালে সংবাদকর্মীদের কলম বিরতি

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০২ ২০২১, ১৯:১০ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নোয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যাসহ সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন ও হামলা-মামলার প্রতিবাদে মঙ্গলবার বরিশালের গৌরনদীতে কলম বিরতি কর্মসূচি পালন করেছেন সংবাদকর্মীরা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কলম বিরতি পালন করেন পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।

কলম বিরতি কর্মসূচি পালনের সময় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহপ্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য এইচএম লিজন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET