, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • পুলিশী বাধায় জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর পৌর শাখার নবনির্বাচত কমিটির আনন্দ র‌্যালী ও আলোচনা সভা পন্ড




পুলিশী বাধায় জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর পৌর শাখার নবনির্বাচত কমিটির আনন্দ র‌্যালী ও আলোচনা সভা পন্ড

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ০২ ২০২১, ১৯:২০ | 1065 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর পাক পাহাড়পুর এলাকায় পুলিশী বাধায় জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর পৌর শাখার নবনির্বাচত আহবায়ক কমিটির আনন্দ র‌্যালী ও আলোচনা সভা পন্ড।

২ মার্চ মঙ্গলবার বিকালে শহরের পাক-পাহাড়পুর রেডক্রিসেন্ট হাসপাতাল এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর পৌর শাখার নবনির্বাচত আহবায়ক কমিটির উদ্দ্যোগে আলোচনা সভা ও আনন্দ র‌্যালীর আয়োজন করা হয়। এ উপলক্ষে পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মাহফুজার রহমান মন্টি ও যুগ্ম আহবায়ক ফজলে রাব্বির নেতৃত্বে আনন্দ র‌্যালী বের হওয়ার চেষ্টা করলে পুলিশ এতে বাধা দেয়। প্রথমে ছাত্রদলের নেতাকর্মীরা বাধা পেয়ে সভাস্থলের ভিতরে ফিরে গেলেও পরে তারা আবারো আনন্দ র‌্যালী বের করার জন্যে রাস্তায় এলে পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীর ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ছাত্রদলের নেতাকর্মীকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে ব্যানার ছিনিয়ে নেয়। পুলিশের ধাওয়া খেয়ে নেতাকর্মীরা বিভিন্ন অলিগলিতে পালিয়ে যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET