, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধায় জেলায় শ্রেষ্ঠ থানাসহ গোবিন্দগঞ্জ থানার মোট ৪ জন অফিসারকে পুরস্কৃত




গাইবান্ধায় জেলায় শ্রেষ্ঠ থানাসহ গোবিন্দগঞ্জ থানার মোট ৪ জন অফিসারকে পুরস্কৃত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৮ ২০২১, ১৯:২৪ | 857 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধা জেলায় আবারো শ্রেষ্ঠ থানা সহ গোবিন্দগঞ্জ থানার মোট ৪ জন অফিসার পুরস্কৃত হয়েছে।
সোমবার (৮ মার্চ) সকালে গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোর্য়াটার) আবু খায়ের-এর সঞ্চালনায় দুপুর ১২টা পর্যন্ত সভার কার্যক্রম চলে। সভায় ফেব্রুয়ারী’ ২১ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য সর্বমোট ৮ জ নকে পুরস্কৃত করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
পুরস্কৃত ৮ জনের মধ্যে শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার হোসেন, বিস্ফোরক দ্রব্য উদ্ধারের জন্য বিশেষ পুরস্কার হিসেবে গোবিন্দগঞ্জ থানার ড্রাইভার কনস্টবল রুবেল এবং শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ হিসেবে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান-এর হাতে ক্রেস্ট তুলে দেন। এ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল আবু লাইচ মো. ইলিয়াস জিকু, সিনিয়র এএসপি সি-সার্কেল আসাদুজ্জামান, এএসপি প্রবেশনার জনাব মো. সোহেল রানাসহ সকল থানা অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, তদন্ত কেন্দ্রের ইনচার্জবৃন্দ ছাড়াও পুলিশ লাইন্স ও থানা হতে আগত এসআই, এএসআই এবং পুলিশ সদস্যবৃন্দ। জেলা পুলিশের কল্যাণ সভা শেষে দুপুর ১টায় পুলিশ অফিস কনফারেন্স রুমে ফেব্রুয়ারী’২১ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET