, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাজিপুরে গভীর নলকূপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা; প্রতিকার চেয়ে আবেদন




কাজিপুরে গভীর নলকূপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা; প্রতিকার চেয়ে আবেদন

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১০ ২০২১, ১৭:০৩ | 899 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুরে নতুন করে গভীর নলকূপের জন্য বিএডিসির সংযোগ দানকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে সেচ সেবাদানকারি ও সুবিধা নেয়া জমির মালিকগনের মধ্যে। এ নিয়ে যে কোন সময় সংঘর্ষের আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা।
জানা যায়, চারটি সেচ প্রকল্প এলাকার মধ্যে নতুন সংযোগ দেয় বিএডিসি কর্তৃপক্ষ। আর নতুন সংযোগ বন্ধ করতে সেচদানকারী রেজাউল করিম ও আবু তালেব গত সোমবার (৭ মার্চ) কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করেছেন।
আবেদন সূত্রে জানা গেছে, উপজেলার সোনামুখী ইউনিয়নের শেষ সীমানায় অবস্থিত পারুলকান্দি গ্রামের দক্ষিণ পাশে প্রায় ৮০ বিঘা আবাদী জমিতে সেচ দেবার জন্য বিশ বছর পূর্বে ওই গ্রামের রেজাউল সংযোগ নেন। এরপর কয়েক বছর পূর্বে কাজিপুর পানাসি প্রকল্প থেকে একই গ্রামের আবু তালেব সেচের জন্য সংযোগ নেন। একই প্রকল্প এলাকায় বগুড়ার ধুনট উপজেলা বিএডিসি অফিস থেকে আলতাফ হোসেন ও শাহিন আলম সেচ সংযোগ নিয়েছেন। এছাড়াও পাঁচটি শ্যালো মেশিন ওই প্রকল্প এলাকায় সেচ দিচ্ছে। এই অবস্থায় সম্প্রতি কাজিপুর বিএডিসির পানাসি প্রকল্পের আওতায়  গভীর নলকূপ বসানোর কাজ শুরু করেছে। এরই মধ্যে ভূগর্ভস্থ সেচলাইন বসানোর কাজ শেষ করেছে।
সরেজমিনে দেখা গেছে, যে খাল থেকে পানি সেচের জন্য অনুমোদন দেয়া হয়েছে সে খালটির পুরোটাই শুকিয়ে গেছে। শুধু অর্ধ বিঘা জমির মত একটি ডোবা রয়েছে যেখানে হাটু পানিও নেই।
বিএডিসি সেচ প্রকল্পের শেয়ার হোল্ডার নূরে আলম জানান, পানি না পাওয়া গেলে বোরিং করা হবে। এরই মধ্যে বোরিং শুরু করার জন্য জিনিসপত্র আনা হয়েছে।
অভিযোগকারী আবু তালেব জানান, এসব ভাওতাবাজি। মাত্র ৮০ বিঘা জমির সেচ দেবার জন্য আমরাই পর্যাপ্ত জমি পাচ্ছিনা সেখানে গভীর নলকূপ বসলে আমরা কি করবো। তাই যে কোন মূল্যে ওই সংযোগ আমরা চালাতে দেবো না।
কাজিপুর বিএডিসি অফিসের দায়িত্বপ্রাপ্ত অফিসার মিজানুর রহমান জানান, “আমরা যখন ভিজিট করেছি তখন ওই খালে পানি ছিল। এটি মূলত জমানো পানি থেকে সেচ দেবার একটি প্রকল্প। তবে আপদকালিন সময়ের জন্য সেচ দেবার প্রয়োজন হলে ডিপ করা যেতে পারে। তবে যারা আগে থেকে সেচ দিচ্ছেন তাদের ক্ষতি হোক এমন সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকবো।”
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, “এ বিষয়ে একটি আবেদন পেয়েছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।”
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET