, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, গণহত্যা ও স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে পলাশবাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত




বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, গণহত্যা ও স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে পলাশবাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১১ ২০২১, ২০:১১ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম রিপন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান ও থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালনের নিমিত্তে সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET