সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ইসাবেলা নাট্য উৎসবে নাট্যচক্রের নাটক ”নাবালক’’ শনিবার সন্ধা ৭ ঘটিকার সময় মঞ্চস্থ হয়েছে।
এই নাটক দেখতে বিপুল সংখ্যক দর্শক হলে উপস্থিত হয়েছিলো। এসময় এই হাসির নাটকের কলা কৌশলিদের অভিনয় দেখে দর্শক মুগ্ধ হয়। কাজী মনোয়ার হোসেন এর রচনা ও ইমরান মুরাদের নির্দেশনায় নাটকটি পরিবেশন করে জেলার অন্যতম নাট্য সংগঠন নাট্যচক্র। নাটকটি হাসির হলেও নাটকটিতে তুলে ধরা হয়েছে নির্যাতিত মানুষের উপর সমাজের উচ্চ শ্রেণীর লোকদের শোষন এর কাহিনী পাশাপাশি একজন নাবালক এই প্রতিবাদি কন্ঠ।
Please follow and like us:









