, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধায় সাংবাদিকের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন




গাইবান্ধায় সাংবাদিকের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২১, ২০:৫৯ | 887 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি খালেদ হোসেনের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গাইবান্ধার সাংবাদিক সমাজের উদ্দ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রোববার (১৪ মার্চ) সকালে জেলা শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী করেন ক্ষুব্ধ সাংবাদিকরা। সাংবাদিক সমাজের ব্যানারে বিক্ষোভ কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, সময় টিভির স্টাফ রিপোর্টার হেদায়তুল ইসলাম বাবু, প্রেসক্লাব গাইবান্ধার যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা টাইমসের গাইবান্ধা জেলা প্রতিনিধি জাভেদ হোসেন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ, দৈনিক মতপ্রকাশ পত্রিকার জেলা প্রতিনিধি লালচাঁন বিশ্বাস সুমন, সাংবাদিক মাহাবুব মিয়া, সিএনএন বাংলা টিভির ফারহান শেখ, দৈনিক বিশ্বমানচিত্র পত্রিকার জেলা প্রতিনিধি ছালাম আশেকী, পলাশবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংবাদিক আমিরুল ইসলাম কবির, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি শহিদুল হক, এশিয়ান টিভির ফুলছড়ি ও সাদুল্লাপুর থানা প্রতিনিধি তৌহিদুর রহমান তুহিন, কোলকাতা টিভি’র জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম আরিফ, দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার নুরুল ইসলাম, মাসুম বিল্লাহ, নির্মল মিত্রসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, ডিবিসি নিউজের রিক্তু প্রসাদ, একুশে টেলিভিশনের আফরুজা সিদ্দিক লুনা, ইনডিপেনডেন্ট টেলিভিশনের আরিফুল ইসলাম বাবু, ফোকাস বাংলার কুদ্দুস আলম, বৈশাখী টেলিভিশনের এসএম বিপ্লব, একাত্তর টেলিভিশনের শামীম আল সাম্য, এসএ টিভি’র কায়সার প্লাবন, বাংলাভিশনের ফিরোজ কবির মিলন, আনন্দ টিভি’র মিলন খন্দকার দৈনিক শিক্ষার জেলা প্রতিনিধি মশিউর রহমান প্রমুখ। বক্তারা খালেদ হোসনের উপর হামলাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। একই সাথে খালেদ হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবীও জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET