, , ,

শিরোনামঃ-




রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ১৫ ২০২১, ১৬:৪০ | 1015 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি”এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।১৫ মার্চ সকাল ১১.৩০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেড় হয়ে পৌর শহরের শিবদিঘী জিরো পয়েন্ট হয়ে উপজেলা চত্বরে শেষ হয় । পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির “র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না । সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী,পৌর আঃ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন,প্রেস ক্লাব সভাপতি ফারুক হোসেন,প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সুজন, এস আই আহসান হাবীব প্রমুখ ।
 এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাব পুরাতনের সভাপতি কুসমত আলী ,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউপি চেয়ারম্যান এনামুল হক,প্রমুখ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সহকারী কর্মকর্তা সাদেকুল ইসলাম ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET