, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরে আসায় জুয়েলকে কেক কেটে অভিনন্দন




চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরে আসায় জুয়েলকে কেক কেটে অভিনন্দন

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৭ ২০২১, ১৮:৩৯ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাদকের ভয়াল থাবা থেকে বন্ধুদের উৎসাহে মাদক নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরে আসায় ফুলের শুভেচ্ছা ও কেক কেটে অভিনন্দন জানিয়েছেন জুয়েলের বন্ধুমহল। জুয়েল বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শাহ্জাহান শরীফের ছেলে।

গতকাল রাতে বরিশালের মাদক নিরাময় কেন্দ্র দি নিউ লাইফ রিহ্যাব সেন্টার ও জুয়েলের বন্ধুমহলের আয়োজনে তাকে ফুলের শুভেচ্ছা ও কেক কেটে অভিনন্দন জানানো হয়।

জানা যায়, গত একবছর আগেও জুয়েল এলাকায় চিহ্নিত একজন মাদকাসক্ত ছিলেন। মাদকের ভয়াল থাবায় তিনি সমাজ থেকে লাঞ্চিত হয়ে ভালোবেসে বিয়ে করা স্ত্রী-পরিবারসহ অনেক কিছুই হারিয়েছেন। হয়েছেন একাধিক মাদক মামলার শিকার। তার ভয়াবহ পরিস্থিতি দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন তার বাল্যবন্ধু সুমন তালুকদার ও বাপ্পা হাওলাদার। তাদের পরামর্শ নিয়ে এক বছর আগে বরিশালের দি নিউ লাইফ মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে এখন তিনি পুরোপুরি সুস্থ।

শেষে মাদকের নানা কুফল এবং এর থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন দি নিউ লাইফের ব্যাবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা জুয়েল, জুয়েল শরীফে সুমন তালুকদার, বাপ্পা হাওলাদারসহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন দি নিউ লাইফ রিহ্যাব সেন্টারের পরিচালক ইয়াসির আরাফাত ইনজামুল হক শুভ শাহরিয়ার রিপনসহ মাদক নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য জীবনে ফিরে আসা ৫০ সদস্য বিশিষ্ট একটি টিম।

এ সময় দি নিউ লাইফ রিহ্যাব সেন্টারের পরিচালক গোলাম মর্তুজা জুয়েল বলেন, মাদকাসক্ত থেকে সুস্থ থাকার আগ্রহকে আরো মজবুত করতে তাদের এই আয়োজন। যারা মাদক থেকে মুক্তি চায় দি নিউ লাইফ রিহ্যাব সেন্টার তাদের সর্বাত্মক সহযোগিতা দিতে সবসময় তাদের পাশে আছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET