হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মিরসরাইয়ের সামাজিক সংগঠন স্বপ্নছোঁয়া’র উদ্যেগে দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুফ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭মার্চ) উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়নের দক্ষিণ মুরাদপুর গ্রামে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিয়ে সংগঠনের সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফারহান হোসাইন ইফাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরআলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪নং হাইতকান্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জসিম উদ্দীন চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন আনোয়ার পারভেজ সোহেল, আব্দুল্লাহ সুমন, মোঃ সোহেল, মোবারক হোসেন রাসেল ও জামশেদ আলম, সংগঠনের শুভাকাঙ্ক্ষী সরওয়ার পারভেজ রাসেল, ডালিম পারভেজ চৌধুরী, ইকবাল হোসেন, রাসেদুল ইসলাম মিঠু, জাবেদ পারভেজ নয়ন, সজীব এবং আবুল বসর সহ প্রমূখ। এছাড়াও সংগঠনের সদস্য সাজ্জাদ হোসেন, জাবেদ হোসেন, আব্দুর রহিম, রাজীব হোসেন, তানভীর হোসেন, শফিউল আজম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যবৃন্দ কেক কেটে মুজিববর্ষ উদযাপন করেন।
Please follow and like us:









