, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে দুই দিনব্যাপী কোভিড-১৯ এর প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।




ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে দুই দিনব্যাপী কোভিড-১৯ এর প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মার্চ ২২ ২০২১, ২১:৪৪ | 861 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দলিত একটি সেবাধর্মী বেসরকারী সংগঠন, আর্তমানবতার উন্নয়নই সংস্থার মুল লক্ষ্য। সমাজের সবচেয়ে অবহেলিত, অতিদরিদ্র, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে সংস্থাটি ১৯৯৮ সাল থেকে কাজ করে আসছে। কোভিড-১৯ প্রতিরোধে ‘প্রোমোটিং এ্যাওয়ারনেস এন্ড এ্যাকশনস ফর কোভিড-১৯ রেসপন্সেস ইন দ্য মার্জিনালাইজড দলিত কমিউনিটি’ প্রকল্পটি দি এশিয়া ফাউন্ডেশন ও ইউরোপীয়ান ইউনিয়ন-এর আর্থিক সহযোগিতায় ডুমুরিয়া উপজেলার ১২টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২১ ও ২২ মার্চ ২দিনব্যাপী ডুমুরিয়া উপজেলা শহীদ যোবায়েদ আলী মিলনায়তনে নির্বাচিত যুবগ্র“পের সদস্যদের কোভিড-১৯ এর জন্য প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলিত সংস্থার প্রকল্প ব্যবস্থাপক-জনাব মোঃ আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুফিয়ান রুস্তম ।
প্রকল্পের আওতায় দলিত সংস্থা ডুমুরিয়া উপজেলার ১২টি ইউনিয়নে ৩৬টি দলিত পাড়ায় মোট ৩৬টি যুবগ্র“প গঠন করেছে। প্রশিক্ষণে ৫টি ইউনিয়নের ১৮টি দলিত পাড়া থেকে ২৬ জন যুব প্রতিনিধি উপস্থিত ছিলেন। যুবগ্র“পের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বাংলাদেশে করোনার সংক্রমণ অন্যান্য দেশের তুলনায় কম হলেও সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় পর্যাপ্ত পরিমানে করোনা ভ্যাকসিন আমদানী করা হয়েছে। তিনি সকলকে করোনা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহন করে সংক্রমণ রোধ করার জন্য আহবান জানান। প্রশিক্ষণ পরিচালনা করেন দলিতের সহকারী মেডিকেল অফিসার সামসুন নাহার ও ফিল্ড সুপারভাইজার তনিমা দাস।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET