, , ,

শিরোনামঃ-




সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৪ ২০২১, ১৩:০৫ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগঁও গ্রাম সহ দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর লুটপাট ও হামলার প্রতিবাদে ঘটনার সাথে জড়িতদের আটক ও দ্রুত বিচার আইনে শাস্তির দাবিতে যশোরের শার্শা ও বেনাপোল পূজা উদযাপন কমিটির মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৪শে মার্চ) সকাল ১০ টার সময় বেনাপোল সোনালী ব্যাংকের সামনে এ মানববন্ধন পালিত হয়।
এসময় মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন,শার্শা উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি জয়দেব কুমার,সেক্রেটারি সুকুমার দেবনাথ ও বেনাপোল পৌর পূজা উদযাপনের সভাপতি শ্বান্তি গাঙ্গুলী ও সেক্রেটারি উজ্জল কুমার বিশ্বাস। এছাড়াও শার্শা ও বেনাপোল পূজা উদযাপন কমিটির মহিলা বিষয়ক সম্পাদক,শিউলী রাণীদে,হৈমন্তী,বনশ্রী বিশ্বাস,মমতা সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মানববন্ধনকারিরা দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহব্বান জানানো হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET