, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বরিশালে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত মেম্বার প্রার্থীদের মিলনমেলা




বরিশালে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত মেম্বার প্রার্থীদের মিলনমেলা

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৫ ২০২১, ২১:০৩ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রতিপক্ষ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় মেম্বার নির্বাচিত হওয়ায় কর্মী-সমর্থকদের নিয়ে মিলনমেলার আয়োজন করেছেন দুই মেম্বার প্রার্থী।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড (উত্তর বিল্বগ্রাম) থেকে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোঃ মিজানুর রহমান ও ফারুক সরদার নামের দুইজন এবং অপরদিকে ৯নং ওয়ার্ড (দক্ষিণ বিল্বগ্রাম) থেকে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন নুর আলম সরদার ও শহিদুল ইসলাম সরদার।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৪ মার্চ উত্তর বিল্বগ্রাম থেকে ফারুক সরদার ও দক্ষিণ বিল্বগ্রাম থেকে শহিদুল ইসলাম সরদার মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে ওই দুইটি ওয়ার্ডে একক প্রার্থী হওয়ায় মিজানুর রহমান ও নুর আলম সরদার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষ্যে সন্ধ্যায় মেম্বার প্রার্থী নুর আলম সরদারের বাড়িতে কর্মী-সমর্থকদের নিয়ে মিলনমেলার আয়োজন দুই মেম্বার প্রার্থী মিজানুর রহমান ও নুর আলম সরদার।

আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা শান্তি রঞ্জন কর, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা।

বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড উত্তর বিল্বগ্রাম থেকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত মেম্বার মিজানুর রহমান, ৯নং ওয়ার্ড দক্ষিণ বিল্বগ্রাম থেকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত নুর আলম সরদার, দুই ওয়ার্ডের মনোনয়নপত্র প্রত্যাহারকারী মেম্বার প্রার্থী শহিদুল ইসলাম ও ফারুক সরদারসহ অন্যান্যরা।

অপরদিকে বৃহস্পতিবার সকালে দুইজন চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ২১৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭৬ জন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ করেছেন গৌরনদী উপজেলা রির্টানিং কর্মকর্তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET