, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর ঘটনায় বাস চালক আটক




রাজশাহীতে দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর ঘটনায় বাস চালক আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২১, ২৩:২৯ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীর কাটাখালীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে ১৭ যাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় একমাত্র আসামি হানিফ বাসের ড্রাইভার আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ। আটক বাস চালক পুঠিয়া উপজেলার বারই পাড়া গ্রামের ফজলুল হকের ছেলে। গতকাল শনিবার দুপুর দুইটায় রাজশাহীর বেলপুকুর থানার মাহিন্দ্র বাইপাস থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে কাটাখালি থানা পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে রাজশাহীর কাটাখালি থানার সামনে রাস্তায় বাস-মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে সিলিন্ডার গ্যাস বিস্ফোরিত হয়ে গাড়ির মধ্যে পড়ে ১৭ জনের মৃত্যু হয়।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET