ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাঠক নন্দিত অনলাইন নিউজ পোর্টাল ‘নয়া আলো’ ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩১ ই মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র অফিস কক্ষে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
নয়া আলো’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ সোহানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মুরতুজা হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান রাকিব এবং নির্বাহী সদস্য তারিক সাইমুমসহ অনেকে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মুরতুজা হাসান বলেন, “বহুল পঠিত অনলাইন নিউজ পোর্টাল নয়া আলো’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নয়া আলো’র উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে পত্রিকাটি ইতিমধ্যেই পাঠক মহলে জায়গা করে নিয়েছে।” ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।









