, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সাহায্য প্রদান




গুইমারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সাহায্য প্রদান

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২১, ১৫:৫৬ | 890 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গুইমারা উপজেলার দার্জিলিং টিলায় আগুনে পুড়ে যাওয়া পরিবারকে খাগড়াছড়ি
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বাবু মংসুইপ্রু চৌধুরীর পক্ষ থেকে
আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার(১এপ্রিল)ইউনিয়ন পরিষদ কার্যালয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা
পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা
জেলা পরিষদের চেয়ারম্যান বাবু মংসুইপ্রু চৌধুরীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ
পরিবারের সদস্যদের মাঝে ১০ হাজার টাকা করে ছয় পরিবার কে মোট ৬০ হাজার
টাকা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা
ত্রিপুরা, গুইমারা উপজেলা আও্য়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের, গুইমারা
উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত
চেয়ারম্যান সুইজাইউ মারমা এবং গুইমারা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি
জনার্দ্দন সেন প্রমুখ।

ইতি পুর্বে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার
তুষার আহমেদ ত্রান তহবিল হতে ১৮বান্ডেল ঢেউ টিন ও ৫৪ হাজার টাকার চেক
অনুদান হিসেবে প্রদান করেন।

প্রসঙ্গত:গত ২৭মার্চ দুপুর ১২টায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার দার্জিলিং
টিলা এলাকায় সৃষ্ট অগ্নিকান্ডে  ৬টি পরিবারের বসতঘর সহ ৮টি ঘর পুড়ে
ভষ্মিভুত হয়ে যায়।এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী
ক্ষতিগ্রস্থদের।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET