, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার বাড়ী থেকে জুতা ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার




গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার বাড়ী থেকে জুতা ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০২১, ১৯:৩৪ | 826 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার বাড়ী থেকে হাসান আলী (৫৪) নামে এক জুতা ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানা আটক।
শনিবার (১০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাসিন্দা গাইবান্ধা জেলা আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানার বাড়ী থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত হাসান আলী গাইবান্ধা শহরের গোড়স্থানপাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি শহরের ষ্টেশন রোড়ের আফজাল সুজ শো-রুমের স্বত্তাধিকারী।
স্থানীয় সূত্র জানায়, মাসুদ রানা আওয়ামী লীগ নেতা হলেও সে পেশাদার একজন দাদন ব্যাবসায়ী। আর্থিক লেনদেনের জের ধরে হাসান আলীকে বল্লমঝাড় ইউনিয়নের নিজ বাড়ীতে মাসুদ রানা গত ১৩ মার্চ থেকে আটক করে রাখে। শনিবার সকালে মাসুদ রানার বাড়ীর একটি রুম থেকে হাসান আলীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আটক করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET