, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধায় সুদের কিস্তি টাকা দিতে না পারায় বাড়িতে আটক রেখে ব্যবসায়িকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন




গাইবান্ধায় সুদের কিস্তি টাকা দিতে না পারায় বাড়িতে আটক রেখে ব্যবসায়িকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২১, ২২:১৮ | 840 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সমপাদক দাদন ব্যবসায়ি মাসুদ রানা তার বাড়িতে সুদের টাকার কিস্তি দিতে না পারায় জুতা ব্যবসায়ি হাসান আলীকে টানা এক মাস আটকে রেখে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার (১১ মার্চ) সকাল ১১টায় জেলা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে ‘গাইবান্ধাবাসি’ নামে একটি নাগরিক সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে নিহত হাসান আলীর স্ত্রী বিথি বেগম, ছোট ছেলে হেদায়েতুল ইসলাম শাফিনসহ জেলার রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন।
এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, দাদন ব্যবসায়ি আ’লীগ নেতা মাসুদ রানার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সদর থানার ওসি মাহফুজুর রহমানের অপসারণসহ ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, পরিবেশ আন্দোলন জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সিপিবি জেলা সভাপতি মিহির ঘোষ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, উদীচী জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, জেলা ব্যবসায়ি সমন্বয় সমিতির সভাপতি ইকবাল আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম রুবেল, জেলা বাকসিস সভাপতি নিয়ামুল হাসান, বাসদ মাকর্সবাদী জেলা সদস্য কাজী আবু রাহে শফিউল্যাহ, ওয়ার্কার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার প্রমুখ। এদিকে ব্যবসায়ি হাসান আলী নিহতের ঘটনার প্রতিবাদে গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সংগঠন কার্যালয়ে বিকাল ৩টায় জেলার সকল ব্যবসায়িদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত উলেস্নখ্য যে, গাইবান্ধা জেলা শহরের খানকা শরীফ সংলগ্ন নারায়নপুর এলাকার জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সমপাদক কুখ্যাত দাদন ব্যবসায়ী মাসুদ রানার বাড়ী থেকে শনিবার সকালে হাসান আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলনত্ম মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাদুকা ব্যবসায়ী এবং আফজাল সুজ গাইবান্ধা শাখার সাবেক মালিক নিহত হাসান আলী শহরের থানাপাড়া এলাকার মৃত হজরত আলীর ছেলে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET