, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধায় পুলিশ টহল ভ্যানের সাইরেনে বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠানের শার্টার : রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল আরো বেড়েছে




গাইবান্ধায় পুলিশ টহল ভ্যানের সাইরেনে বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠানের শার্টার : রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল আরো বেড়েছে

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২১, ২১:৫৫ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লকডাউনের ৭ম দিনে গাইবান্ধা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করে খোলা ছিল। কিন্তু পুলিশ টহল ভ্যানের সাইরেন শুনেই দোকানপাটের শার্টার বন্ধ করে। আবার পুলিশ ভ্যান চলে গেলেই শার্টার খুলেই চলে বেচাকেনা। কোন কোন ক্ষেত্রে শার্টার খুলে গ্রাহককে দোকানের ভেতরে নিয়ে শার্টার বন্ধ করে চলছে বেচাকেনা। এভাবেই চলছে গাইবান্ধা জেলা শহরের সান্দারপট্টি, কাচারী বাজার, স্টেশন রোড, বড় মসজিদ মোড়, সার্কুলার রোড, পিকে বিশ্বাস রোড, পুরাতন ও নতুন ব্রীজ সংলগ্ন এলাকা, বাস-টার্মিনাল এলাকা। বিশেষ করে স্টেশন রোডের ইসলাম প্লাজায় এই প্রবণতা আরও বেশী।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী ‘সর্বাত্মক’ পুলিশ ও প্রশাসনের কড়াকড়ি থাকলেও নির্দেশনা থাকলেও রাস্তায় মটর সাইকেল, সিএনজি-অটোবাইকসহ ছোট ছোট যানবাহন ও মানুষ অবাধে চলাচল আরও বেড়েছে।
জেলা শহরের কাচা বাজারগুলোতে ছিল উপচেপড়া ভীড়। এছাড়া জেলার গ্রামাঞ্চলের বিভিন্ন দোকানপাট ও হাট-বাজারগুলোতে লকডাউন বা স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বালাই নেই। এব্যাপারে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তেমন নজরদারি নেই। এতে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশংকা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET