মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় জেলিযুক্ত চিংড়ি আটক করা হয়েছে।
(২৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার সময় পৌর মেয়র রেজাউল করিম খোকনের ঐকান্তিক প্রচেষ্টায় একটি কাভার্ড ভ্যানে করে বারইয়ারহাট মৎস্য আড়তে জেলিযুক্ত চিংড়ি মাছ আসার গোপন সংবাদের ভিত্তিতে কাভার্ড ভ্যানটি আটক করা হয়। পরে আজ (৩০ এপ্রিল) শুক্রবার বিকেলে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি সুবল চাকমা ও জোরারগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে কাভার্ড ভ্যানটি খোলা হলে জেলিযুক্ত ১২ কার্টুন চিংড়ি মাছ উদ্ধার করা হয়। ১২ টি কার্টুনে ১৫৬ কেজি চিংড়ি মাছ পাওয়া যায় যার বর্তমান বাজার মূল্য ৭৮ হাজার টাকা। এসময় মৎস ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মাছ পুড়িয়ে ধ্বংস করা হয়।
Please follow and like us:









