৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বাগেরহাটে মোটর শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০১ ২০২১, ১৯:১৮ | 918 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে কর্মহীন ৩ শত ১০ জন মোটর শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। মহান মে দিবস উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১ টায় বাগেরহাট বাসস্টান্ড চত্বরে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে  বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক মোটর শ্রমিকদের মাঝে এই খাদ্য বিতরন করেন।
 এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোঃ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবুবকর সিদ্দিকসহ শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বলেন, বাগেরহাটে কর্মহীন সকল শ্রমিকদের মাঝে খাদ্য খাদ্য সহায়তা প্রদান করা হবে। আজ ৩ শ ১০ জন মোটর শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হল। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দেওয়া সহযোগিতা সকলের মাঝে যথা সময়ে পৌছে যাবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET