, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাণীশংকৈলে হ্যালো নার্সিং বাংলাদেশের ইফতার ও ঈদ উপহার বিতরণ  




রাণীশংকৈলে হ্যালো নার্সিং বাংলাদেশের ইফতার ও ঈদ উপহার বিতরণ  

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ০৩ ২০২১, ২৩:৫৫ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০ রমজান ৩ মে সোমবার বিকালে হোসেনগাঁও ইউনিয়নে উত্তরগাঁও নামক স্থানে হ্যালো নার্সিং বাংলাদেশের পক্ষ থেকে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার ও ঈদ উপহার হিসাবে বস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে এ দিন ৪০০ জন গরিব হতদরিদ্র ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী ও ২০ জন অসচ্ছল মানুষের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।
এসময় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান মাহবুব আলম, হ্যালো নার্সিং বাংলাদেশের সদস্য ও বরিশাল নাসিং কলেজের বিএসসি তৃতীয় বর্ষের ছাত্রী সুমা আক্তার ও সদস্য দিনাজপুর নার্সিং ইন্সিটিটিউড ছাত্রী ইয়াসমিন আত্তার।
এছাড়াও রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতনের) সহ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সুজন, সদস্য মাহাবুব আলমসহ স্থানীয়া গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মাহবুব আলম বলেন হ্যালো নার্সিং বাংলাদেশ এর মহৎ উদ্যোগকে আমার ইউনিয়ন পরিষদ থেকে সাধুবাদ জানাই। এবং আমার পক্ষ থেকে যত প্রকার সহযোগিতা আমি করবো।
উপরদিকে এলাকার গরিব অসহায় দরিদ্র মানুষেরা ইফতার সামগ্রী ও ঈদ উপহার পেয়ে হ্যলো নার্সিং বাংলাদেশকে ধন্যবাদ জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET