, , ,

শিরোনামঃ-




গাজীপুরে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসে ধাক্কা, নিহত ২

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১২ ২০২১, ১৫:৪১ | 998 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সাথে সংঘর্ষের ঘটনায় একজন র‌্যাব সদস্যসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছে। বুধবার (১২ মে) সকাল ৯ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাবের সার্জেন্ট খাইরুল বাশারকে (৪০) মাওনা আলহেরা মেডিকেল সেন্টারে নেওয়ার পথে এবং অটো চালক গাজীপুর সদর উপজেলার মৃত আমির উদ্দিন শাহ লিটন মিয়া (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। আহতরা হলেন র‌্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) শরিফুল ইসলাম (৪২), র‌্যাব সদস্য প্রদীপ কুমার (৪০), আতিক হাসান (৩০) এবং গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের অটো মেকার রিফাত হোসেন (২৫)। তাদেরকে মাওনা আলহেরা মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে র‌্যাবের হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, র‌্যাব গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প থেকে তাদের ৬ সদস্য ধৃত আসামী গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের আজিজুর রহমানের ছেলে সুজন মিয়াকে (২৯) শ্রীপুর থানায় হস্তান্তর করতে যাচ্ছিলেন। পথে মহাসড়কের ভবানীপুর (মুক্তিযোদ্ধা কলেজের সামনে) তাদের মাইক্রোবাস (নং ঢাকা মেট্রা চ-৫১-৭৫১০) বিকল হয়ে পড়ে। পরে র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে ব্যাটারী চালিত অটোরিক্সার চালক দিয়ে মেরামত করার চেষ্টা করে। এসময় ময়মনসিংহগামী অপর একটি নোহা মাইক্রোবাস (নং ঢাকা মেট্রা চ-৫২-০৭১২) দাঁড়িয়ে থাকা র‌্যাবের মাইক্রোবাসকে ধাক্কা দিলে সামনে থাকা র‌্যাবের সার্জেন্ট খাইরুল ইসলাম ও অটো চালক লিটন মিয়া আঘাতপ্রাপ্ত হয়। এসময় ঘটনাস্থলেই অটো চালক নিহত ও র‌্যাবের সার্জেন্ট খাইরুল বাশারকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করেছে পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET