দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির
দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে সাংবাদিক ঐক্য পরিষদের মানবন্ধন অনুষ্টিত হয়।
বীরগঞ্জে সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে ২০ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌর শহরের বিজয় চত্তর
প্রাঙ্গনে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম কে ২দিন পূর্বে স্বাস্থ মন্ত্রনালয়ের সচিব
কর্তৃক হেনস্তা’ করা ও তার উপরে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশ^র্ত মুক্তি এবং দোষী কর্মকর্তাদের
শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বীরগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ আবেদ আলীর সভাপতিত্বে ও নজরুল ইসলাম বুলুর
পরিচালনায় সাংবাদিক মোঃ শাহিনুর ইসলাম, মোঃ মাজেদুর রহমান, মোঃ মোশারফ হোসেন, মোঃ সিদ্দিক হোসেন,
বীরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ নাজমুল ইসলাম মিলন, রতন ঘোষ পিযুষ, দশরথ রায় বাবুল, ছকিমুদ্দিন
আহম্মেদ, মোঃ মাহাবুবুর রহমান আঙ্গুর, নিতাই সাহা লেলিন, তৌফিক মোঃ রেজা, উত্তম শর্মা, মোঃ তোফাজ্জল
হোসেন, বিকাশ ঘোষ, রনজিত সরকার রাজ, আব্দুল জলিল, কাত্তিক ব্যানার্জী সহ আরো অনেকে বক্তব্য
রাখেন।
বক্তাগণ আরো বলেন প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলাম একজন আন্তর্জাতিক পুুরুস্কার
প্রাপ্ত অনুসন্ধানী রিপোর্টার। স্বাস্থ্য মন্ত্রনালয়ে তাকে ৬ ঘন্টা আটকে রেখে শারিরীক ও মানসিক ভাবে
হেনস্তা করে তার নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন অবিলম্বে রোজিনা ইসলাম এর উপরে মিথ্যা মামলা
প্রত্যাহার ও নি:শ্বর্ত মুক্তি দিতে হবে। রোজিনা ইসলাম কে মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শ্বর্ত মুক্তি দেয়া
না হলে সারা দেশের ন্যায় বীরগঞ্জে ও কঠোর অবস্থান নেবে সাংবাদিকরা।









