, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে- মনজুর মোর্শেদ স্বপন




অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে- মনজুর মোর্শেদ স্বপন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ০৬ ২০২১, ০০:১৩ | 861 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গতকাল (৫ই জুন) শুক্রবার রাত হইতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং জার্নাল স্টেট ডট কম নামক একটি অনলাইন পত্রিকায় বাগেরহাট জেলা বিএনপি নেতা মঞ্জুর মোর্শেদ স্বপনকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। মনজুর মোর্শেদ স্বপন বাগেরহাট-১ (চিতলমারী ফকিরহাট ও মোল্লাহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী।

কয়েকটি ভুয়া আইডি দিয়ে গতকাল রাত থেকে মনজুর মোর্শেদ স্বপনকে বাগেরহাট জেলা বিএনপি থেকে বহিষ্কারের দাবি করা হয় এবং অনলাইন পত্রিকা জার্নাল স্টেট ডট কম তার বিরুদ্ধে একটি নিউজ প্রকাশ করে। তবে কয়েক ঘন্টা পর জার্নাল স্টেট ডট কমের ওই নিউজটা ডিলিট করে দেওয়া হয়। বাগেরহাট জেলা বিএনপি নেতাদের অনেকে এই ঘৃণিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

জানতে চাইলে বাগেরহাট জেলা বিএনপি নেতা মঞ্জুর মোর্শেদ স্বপন বলেন ১৯৯৬ সাল হইতে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। অদ্য পর্যন্ত বাগেরহাট জেলা ও চিতলমারী উপজেলা বিএনপি’র সদস্য পদে সুনামের সাথে আছি। জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে নমিনেশন চেয়েছি, দল যাকে নমিনেশন দিয়েছে তার পক্ষে কাজ করেছি।এলাকায় মানুষের প্রাকৃতিক দুর্যোগ কালীন, মামলা মোকদ্দমায় সহায়তা সহ সুখ দুখে তাদের পাশে আছি। মোল্লাহাট এলাকার ইঞ্জিনিয়ার মাসুদ রানা একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, সে পূর্বে কখনো বিএনপির রাজনীতি করেনাই। ২০১২ সালে শেখ মুজিবরের ছবি দিয়ে পোস্টার বানিয়ে প্রথম আলোচনায় আসে। গত নির্বাচনে যে কোনো ভাবে বিএনপি’র মনোনয়ন লাভ করে এবং নির্বাচনের পরের দিনই নেতাকর্মীদের ফেলে রেখে ঢাকায় চলে যায়। হিংসার বশবর্তী হয়েই মূলত ইঞ্জিনিয়ার মাসুদ রানা ও তার সহযোগী বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক দুই নেতা দিনে আওয়ামী লীগ ও রাতে বিএনপি সমর্থক চরিত্রহীন দুর্নীতিবাজ আমার বিরুদ্ধে প্রপাগণ্ডা ছড়াচ্ছে। এরা বিএনপি’র নাম ভাঙ্গিয়ে অনেক সম্পত্তির মালিক হয়েছে। সামনেও হিংস্র পশুর মত সুযোগের অপেক্ষায় আছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশমাতা খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে ভালোবাসি। তাদের নির্দেশের প্রতি অনুগত। হামলা-মামলার শিকার হয়েছি, পৈত্রিক সম্পত্তি বেদখল হয়েছে, ব্যবসা-বাণিজ্য হারিয়েছি, বিএনপি ছেড়ে যায়নি ।সুতরাং এসব ভন্ডদের নীতিকথা আর আমার নামে প্রপাগন্ডা ছড়িয়ে লাভ হবে না। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গণমাধ্যমে আমাকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET