, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মোহাম্মদ নাসিমের ১ম মৃ্ত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত




মোহাম্মদ নাসিমের ১ম মৃ্ত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ১৩ ২০২১, ১৯:৪২ | 949 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য, সিরাজগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ নাসিমের ১ম মৃ্ত্যুবার্ষিকী স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৩ জুন রোববার বিকেলে সিরাজগঞ্জ শহরে বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জেলা শাখার সংগ্রামী সভাপতি রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভ বলেন, মোহাম্মদ নাসিম জাতীয় রাজনীতির একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। তার বাবা সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম. মনসুর আলীর মতোই সাহসী ও নির্ভীক ছিলেন। কোন দিন অন্যায়ের সঙ্গে আপস করেননি, তিনি ছিলেন আপসহীন নেতা। মোহাম্মদ নাসিমের পরিবার কখনও বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেননি। তিনি আওয়ামী লীগ ও দেশের মানুষের কাছে থেকে চলে গেছেন, তার চলে যাওয়ায় জাতীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। শূন্যতা কোনো ভাবেই পুষিয়ে ওঠার মতো নয়। এই শূন্যতা অপূরণীয়।

সিরাজগঞ্জ “ল” কলেজ শাখার সভাপতি সালাহউদ্দিন সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আকিবুর রহমান শাওন, সিরাজগঞ্জ “ল” কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন জুয়েল প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET