বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। সোমবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলা আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ ছাগলনাইয়া শাখার সভাপতি আউয়াল হোসেন মজুমদার পারভেজের সভাপতিত্বে ফেনী জেলা বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক মোঃ
আবদুর রশিদ রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক
জসিম উদ্দিন, বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক
ডাঃ মাহফুজুল হাসান, ফেনী জেলা সভাপতি
মীর হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, উপজেলা সাধারণ সম্পাদক মিলনুর রহমান, পৌর কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, হাবিবুর রহমান হাবিব, জাহাঙ্গীর আলম প্রমুখ।
Please follow and like us:









