মানবতার সেবায় এগিয়ে আসলেন নূরুল হক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব কাউসার জামান বাপ্পি।উনার পক্ষ থেকে করোনা রুগীদের বাসায় গিয়ে ফ্রী অক্সিজেন প্রদান করা হচ্ছে। জনাব কাউসার জামান বাপ্পি বলেন— বর্তমান করোনা পরিস্থিতির কথা চিন্তা করে আমাদের আলহাজ্ব নূরুল হক ফাউন্ডেশন এর উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছি।এবং দেশের সকল বৃত্তবানদের করোনা পরিস্থিতিতে জনসাধারণের পাশে দাঁড়ানোর আহবান করছি। করোনা রুগীদের অক্সিজেন দিয়ে বাসায় বাসায় সেবা প্রদান করছেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ,কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলুর তদারকিতে -কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর সহ সভাপতি শাহাদাত হোসেন রনি,যুগ্ন সাধারণ সম্পাদক জোবায়ের আলম জিলানী, একরামুল হক রাসেল,মহানগর ছাত্রদল নেতা নাহিদ,রানা,সালাউদ্দিন রকি,সুজনসহ যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।









