, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ উদ্দিন আহমেদের রাষ্ট্রয়ীয় মর্যাদায় দাফন সম্পন্ন




তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ উদ্দিন আহমেদের রাষ্ট্রয়ীয় মর্যাদায় দাফন সম্পন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুলাই ২৫ ২০২১, ১৫:১৬ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহান মুক্তিযুদ্ধে ট্যাকেরঘাট ৫নং সাব সেক্টরের যুদ্ধকালীন যুদ্ধাহত কমান্ডার কামড়াবন্ধ গ্রামের বীর মুক্তিযুদ্ধা মো. মোজাহিদ উদ্দিন আহমেদের রাষ্টয়ীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে । শনিবার (২২ জুলাই) দুপুর দুইটার দিকে সুনামগঞ্জ শহরের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না-লিল্লাহ…  রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে তাহিরপুর উপজেলা প্রশাসন, মুক্তিযুদ্ধা পরিবার ও এলাকাবাসী শোক প্রকাশ করেছে।
জানাজা ও দাফনের পূর্বে রোববার (২৩ জুলাই) সকাল ১০  টায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে তাহিরপুর  উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির ও থানা পুলিশের নেতৃত্বে পুলিশের একটি টিম রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাজা নামাজ শেষে কামড়াবন্ধ পঞ্চায়েত কবরস্থানে তাকে  দাপন করা হয়।
জাতির শ্রেষ্ট এই সন্তানের মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, সুনামগঞ্জ এক আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির,  তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারন সম্পাদক অমল কান্তি কর, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি সাজ্জাদ হোসেন শাহ্, সাধারণ সম্পাদক এম.এ রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান – মানিক প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET