লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর সোনাপুর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ীদের উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল (৩০ জুলাই) শুক্রবার, বিকাল ৫ টায়, বাজার কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ভিপি রফিকুল ইসলাম এর পরিচালনায় বাজার কমিটির অফিসে অক্সিজেন সেবার শুভ উদ্বোধন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাপুর ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল মাল, বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল রানা, সোনাপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি লিয়াকত হোসেন পাটওয়ারী, বাজার কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মাসুদ আটিয়া সহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ভিপি রফিকুল ইসলাম বলেন, করোনার এই মহামারি পরিস্থিতে সোনাপুর বাজার ব্যবসায়ী, শ্রমিক এবং আশেপাশের কারো জরুরী ভিত্তিতে অক্সিজেনের প্রয়োজন হলে নি¤েœাক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। এছাড়াও এই পরিস্থিতে সামনেও অক্সিজেন সেবা নিয়ে ব্যবসায়ী ও শ্রমিকদের পাশে থাকবে বাজার কমিটি।









