, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে ৫০০ শত দ‌রিদ্র ও কর্মহীন প‌রিবা‌রের মা‌ঝে ত্রাণ বিতরণ




সিরাজগঞ্জে ৫০০ শত দ‌রিদ্র ও কর্মহীন প‌রিবা‌রের মা‌ঝে ত্রাণ বিতরণ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ০৩ ২০২১, ১২:০৯ | 944 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা‌নের ৪৬ তম শাহাদৎ বা‌র্ষিকী উপল‌ক্ষ্যে সিরাজগঞ্জ জেলার দ‌রিদ্র ও কর্মহীন তাঁ‌তি‌গোষ্ঠ, পু‌রো‌হিত প‌রিবা‌রের মা‌ঝে কোম্পা‌নির CSR কার্যক্রমের আওতায় ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সা‌ড়ে ১১ ঘ‌টিকার সময় শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ এর সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থে‌কে ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। ও বি‌শেষ অ‌তি‌থি সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী অ‌তি‌রিক্ত দা‌য়িত্ব শ‌ফিকুল ইসলা‌ম, নর্থ ও‌য়েস্ট পাওয়ার জেনা‌রেশ‌ন কোম্পা‌নি লি‌মি‌টেডের প‌রিচালক মোঃ আবু না‌সের।

সবার উদ্দেশ্যে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ বলেন, সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে এবং মাস্ক পরিধান করে সাবান দিয়ে হাত ধৌত করতে এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ অনিদ্য গুহ, ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ্, বাংলা‌দেশ তাঁতী লীগের সহ সভাপ‌তি এম জি মোস্তফা প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সিরাজগঞ্জ অফিসার্স ক্লা‌বে সিরাজগ‌ঞ্জের ১৩৫ জন ৩য় লিঙ্গ হিজরা সম্পদায়ের মা‌ঝে ত্রাণ সামগ্রী তু‌লে দেয়া হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET