, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বরিশালের দুই হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৭ রোগীর মৃত্যু




বরিশালের দুই হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৭ রোগীর মৃত্যু

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৪ ২০২১, ১৫:১৪ | 857 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের দুটি হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৭ জন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ৬ জন করোনা আক্রান্তসহ মৃত্যু হয়েছে ১৫ জন রোগীর। বাকী ২ জনের মৃত্যু হয়েছে করোনা ডেডিকেটেড জেনারেল (সদর) হাসপাতালে।

বুধবার (৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ৩০০ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিল ৩৪৯ জন। অপরদিকে আজ সকাল পর্যন্ত জেনারেল হাসপাতালে ১০০ শয্যার বিপরীতে চিকিৎসাধীন ছিল ৩১ জন রোগী।

এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার আবার কিছুটা কমেছে। গতকাল মঙ্গলবার রাতের সব শেষ রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯.৩৬ ভাগ।

এর আগে গত সোমবার রাতের রিপোর্টে শনাক্তের হার ছিল ৪৩.১৫ ভাগ এবং রবিবার শনাক্তের হার ছিল ৫৫.৮৫ ভাগ। এর আগে গত ৫ জুলাই শের-ই বাংলা মেডিকেলে কলেজের আরটিপিসিআর ল্যাবে সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET