, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পলাশবাড়ীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত




পলাশবাড়ীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২১, ১৭:০৩ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে রোববার (৮ আগস্ট) সকালে ঢাকা থেকে সরাসরি সম্প্রচার করা হয়। ভিডিও কনফারেন্স শেষে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে “সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” র্শীষক আলোচনা অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী ও উপজেলা মহিলা লীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ৭ জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন এবং ৪ জনকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET