মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২১ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা ও সিরাজগঞ্জ ল’ কলেজ শাখার নেতৃবৃন্দ।
১৫ আগষ্ট রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে অবস্থিত সূবর্ণ অহংকারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ অন্যান্য শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

জাতীয় শোক দিবসের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভ, সাধারণ সম্পাদক মোঃ আকিবুর রহমান শাওন, সিরাজগঞ্জ ‘ল’ কলেজ শাখার সভাপতি মোঃ সালাহউদ্দিন সালাম, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোছাঃ রোমানা সুলতানা সাথী, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি।
আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি শ্রী রাহুল কুমার, সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান জয়, সহ-সম্পাদক মোঃ শাহাদত সিরাজী, সদস্য মোঃ লাইকুর আল-দীন, মোঃ চান মিঞা প্রমুখ।









