, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মংলায় চলছে হরিণ শিকারীদের আত্মসমর্পণ। ভবিষ্যতে শিকার না করার শপথ।




মংলায় চলছে হরিণ শিকারীদের আত্মসমর্পণ। ভবিষ্যতে শিকার না করার শপথ।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৬ ২০২১, ১৪:৩২ | 883 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুন্দরবনের হরিণ শিকারীদের বিবেক জাগ্রত হয়েছে। শিকারিরা সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে ভবিষ্যতে সুন্দরবনে অনুপ্রবেশ করে হরিণ শিকার না করার জন্য শপথ গ্রহণ করছে। সোমবার (১৬ আগষ্ট) সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে ৯ হরিণ শিকারী আত্মসমর্পণ করে ভবিষ্যতে হরিণ শিকার না করার শপথ করেন। আত্মসমর্পণকারী শিকারীরা সবাই উপজেলার সুন্দরবন ও চিলা ইউনিয়নের বাসিন্দা।
শিকারীরা হলেন, আফজাল ব্যাপারির ছেলে সাজ্জাদ বেপারী, সালাম সরদারের ছেলে এমদাদুল সরদার, সেকেন্দার আলী শেখের ছেলে মহিদুল সেখ ও রেজাউল শেখ, ইসমাইল মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা, হাবিবার মোসাল্লীর ছেলে বাচ্চু মুসল্লী, আব্দুল কাদের খাঁনের ছেলে আতাউর খান, ইসমাইল শেখের ছেলে রুবেল শেখ এবং, ইয়ার আলী জোমাদ্দারের ছেলে ফরিদ জোমাদ্দার।
আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা এনামুল হক, চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান, সিএসসির বর্তমান আহবায়ক ও সাবেক চিলা ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম রাসেল, অলিয়ার রহমান সরদার, মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা শামসুর রহমান হাওলাদার, আল আমিন মোসাল্লী সহ অনেকে।
বন বিভাগ থেকে জানানো হয়েছে, এর আগেও ১৮ জন হরিণ শিকারী বন বিভাগের হাতে নিজেদের আত্মসমর্পণ করেছেন। সকলেই স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন এবং শপথ করেছেন যে ভবিষ্যতে আর সুন্দরবনের হরিণ শিকার করবে না। শিকারিদের আত্মসমর্পণ অব্যাহত রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET