, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির উদ্যোগে শেখ মু‌জিবর রহমা‌নের ৪৬ তম শাহাদত বা‌র্ষিকী পালিত




সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির উদ্যোগে শেখ মু‌জিবর রহমা‌নের ৪৬ তম শাহাদত বা‌র্ষিকী পালিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ১৬ ২০২১, ১৭:১৮ | 1069 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে।

গতকাল ১৬ আগস্ট সোমবার বিকাল ৩ ঘটিকার সময় সদর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতি (রেজি নং ঃ- ১২০৬৮) সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সভাপতি ফারজানা হকের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ মাহফুজুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ রুবেল আহমেদ, তাড়াশ উপজেলা সভাপতি মোঃ আব্দুস সবুর, চৌহালী উপজেলা প্রতিনিধি মোঃ ফিরোজ শাহ, কামারখন্দ উপজেলার প্রতিনিধি নাজনীন নাহার, কাজিপুর উপজেলা সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুকিত তালুকদার, সদর উপজেলার প্রতিনিধি মোঃ আলমগীর কবির, সদর উপজেলার সভাপতি নজরুল ইসলাম সহ সকল সহকারি শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতি (রেজি নং ঃ- ১২০৬৮) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো: আমিনুর ইসলাম বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে সেদিন যারা ঘাতকের নির্মম বুলেটে প্রাণ হারিয়ে ছিলেন তাদের সবাইকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। যতদিন বাংলাদেশ থাকবে দেশের জনগণ থাকবে ততদিনই বঙ্গবন্ধু আমাদের জাতীয় জীবনে সকল কাজের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। আসুন, বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে সকলে মিলে গড়ে তুলি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET