, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ৩৩৩ এ কল দিয়ে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৩২ দরিদ্র পরিবার!




৩৩৩ এ কল দিয়ে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৩২ দরিদ্র পরিবার!

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৮ ২০২১, ১৭:১২ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সংকটকালীন বর্তমান পরিস্থিতিতে মাত্র একটি ফোন কলেই মিলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (ত্রাণ সামগ্রী) ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। জাতীয় কলসেন্টার ৩৩৩ এ কল করে যেকোন সময় নিতে পারবেন এই সেবাটি।
যারা বাসায় অবস্থান করছেন তাঁদের জন্য রয়েছে সরাসরি বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শের পাশাপাশি কর্মহীন মানুষের জন্য রয়েছে সরকারি ত্রাণ সুবিধা।
এ সুবিধার অংশ হিসাবে ৩৩৩ এ কল দিয়ে রামগঞ্জ পৌরসভা এলাকার ৩২ জন্য দরিদ্র পরিবার পেলেন ত্রান সহায়তা বা প্রধানমন্ত্রীর উপহার।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে তৈরিকৃত তালিকা অনুযায়ী হতদরিদ্র এসব পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা জানান, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ওয়ার্ড ও প্রত্যন্ত অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রী উপহার প্রকৃত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET