ঢাকার দোহার উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার জন্য আমরা” এর পক্ষ থেকে সংগঠনের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে সংগঠনের অফিসে (নারিশা বাজার সংলগ্ন) বৃক্ষ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
প্রতিবছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেও এইবার করোনা’র কারনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ভিন্নভাবে বৃক্ষ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মূলত বৃক্ষ রোপণে উৎসাহ বাড়াতেই এই কার্যক্রমটি পরিচালনা করে থাকে “মানবতার জন্য আমরা” সংগঠন।
বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট জাতীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুহম্মদ আতিকুর রহমান আতিকের পৃষ্ঠপোষকতায় এই বৃক্ষ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে মানবতার জন্য আমরা সংগঠনের সদস্যরা।
বৃক্ষ বিতরণ কর্মসূচিতে সংগঠনের উপদেষ্টা, সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:









