, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মানবতার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন ও টিকা কার্ড প্রদান




মানবতার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন ও টিকা কার্ড প্রদান

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২১, ১৬:৪৪ | 925 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দোহার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার জন্য আমরা” এর পক্ষ থেকে বিনামূল্যে ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন, টিকা কার্ড ও টিকা সনদ প্রদান করা হয়। সোমবার সকালে নারিশা গার্লস স্কুল মোড় এলাকায় উক্ত সংগঠনের অফিস সংলগ্ন রেজিষ্ট্রেশন ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সংগঠনের সদস্য ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।
বর্তমানে সাধারণ মানুষের মাঝে করোনার ভ্যাক্সিন দেবার আগ্রহ বৃদ্ধি পেলে তারা বিভিন্ন দোকান বা মাধ্যম থেকে ৩০-৫০ টাকার বিনিময়ে রেজিষ্ট্রেশন করছিলো। এক্ষেত্রে অনেকে নানান ভোগান্তির শিকারও হয়েছে। সাধারণ মানুষের এই ভোগান্তির অবসান ঘটাতেই “মানবতার জন্য আমরা” সংগঠনের সদস্যরা বিনামূল্যে ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন ক্যাম্পেইন শুরু করে। আজ প্রথম দিনেই দোহারের বিভিন্ন এলাকার প্রায় একশত সাধারণ মানুষকে ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন, টিকা কার্ড ও টিকা সনদ প্রদান করা হয়। তাদের এই কার্যক্রম আগামীকাল ২৪ আগস্ট, সোমবারও চলমান থাকবে সকাল ১০টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত।
মানবতার জন্য আমরা সংগঠনের সদস্য ও বর্তমান কমিটির ক্যাশিয়ার মো. তাইজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ২ দিনের এই কার্যক্রম চালাবে সংগঠনের সদস্যরা। সাধারণ মানুষের কষ্ট লাঘবে বিগত ৭ বছর যাবৎ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET