, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাদুল্লাপুরে হতদরিদ্র ৩০ পরিবারের মাঝে ঘর হস্তান্তর




সাদুল্লাপুরে হতদরিদ্র ৩০ পরিবারের মাঝে ঘর হস্তান্তর

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০২১, ১৬:৫৪ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হতদরিদ্র ৩০ পরিবারের সুবিধাভোগিদের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ও সেনাবাহিনীর তত্ববধানে নির্মিত ওইসব ঘর হতদরিদ্রদের দেওয়া হয়।
বুধবার (২৫ আগস্ট) সকালে সেনাবাহিনীর ক্যাপ্টেন আবু সালেহর নিকট থেকে প্রথমে ঘরগুলো বুঝে নেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রোকসানা বেগম। এরপর সেগুলো সুবিধাভোগীর মাঝে হস্তান্তর করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, নলডাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদিন ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর রংপুর এড়িয়ার ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ৬৬ পদাতিক ডিভিশনের তত্বাবধানে ৫৪ লক্ষ টাকা ব্যয়ে ঘরগুলো নির্মাণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET