চুকনগর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় বাজারের মাছ চাঁদনীতে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দীন মালী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও শিক্ষাবিদ অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন আ’লীগ নেতা সরদার মুজিবুর রহমান, ইউনিয়ন আ’লীগের সভাপতি সম মুস্তাফিজুর রহমান দুলু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান গাজী, মিজানুর রহমান খোকন, আবু সাঈদ, এসএম শরিফুল ইসলাম, মিজানুর রহমান, খায়রুল ইসলাম শেখ, শাহিনুর রহমান গাজী, গোবিন্দ দাস, প্রশান্ত দাস, আজিজুর রহমান গাজী, সাইফুল ইসলাম গাজী, বিশ্বজিৎ, আলাউদ্দীন গাজী প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা আ’লীগের সহ সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের নেতৃত্বে খাদ্য বিতরণ করা হয়।









