, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হাসানপুর ইউনিয়নে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালিত




হাসানপুর ইউনিয়নে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০২১, ২৩:২৪ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলামের পরিচালনায় বগা আর এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৫ আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা জি এম আলতাফ হোসেন, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তুহিন রেজা, হাসানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রায়হান সুমন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET