, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত




নাঙ্গলকোটে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২১, ১৭:৫৩ | 907 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উদ্যোগে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা গত বুধবার উপজেলা বিএনপি আহবায়ক নজীর আহম্মদ ভ‚ঁইয়ার বাড়ীতে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আফসার নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহবায়ক নজীর আহম্মদ ভ‚ঁইয়া।
বিএনপি নেতা প্রভাষক মোশারফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি লোকমান হোসেন, মক্রবপুর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজ, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি লায়ন ইলিয়াছ মজুমদার, আদ্রা উত্তর সভাপতি শহিদুল ইসলাম, মৌকারা ইউনিয়ন সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, স্বেচ্ছাসেবক দল আহবায়ক হানিফ রানা, যুগ্ম আহবায়ক ডা: বিল্লাল, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম, যুবদল নেতা নাছির উদ্দিন, মীর্জা জয়নাল আবেদীন হিরন, ছাত্রদল নেতা আব্দুল মমিন, নাজমুল হক বাবলু, সাদ্দাম হোসেন, শামীম চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে মাক্স ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ, দোয়া মুনাজাত ও কারাবন্দি উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন ও যুবদল নেতা শাখাওয়াত হোসেন শাহীনের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET