, , ,

শিরোনামঃ-




বেনাপোল সীমান্ত ভারতে পাচারের সময় অর্ধশতাধিক অবৈধ্য পাসপোর্ট সহ আটক ৩

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২১, ১৩:৪৮ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতে পাচারের সময়৩১ টি বাংলাদেশী পাসপোর্ট সহ তিন পাচারকারী চক্রে আটক করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (২সেপ্টেম্বর)বিকালে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলো শার্শা থানার বাগআঁচড়া ইউনিয়নের বাগুড়ী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে শাওন হোসেন জীবন(৩০) ও বাগআঁচড়া গ্রামের মৃত রহিমের ছেলে আনিছুর রহমান(৪১), ঝিকরগাছা শংকরপুর গ্রামের ফজের আলীর ছেলে আবু সাইদ তুষার(৪১)।
গোপন সুত্রে জানা যায়,পাসপোর্ট চক্রটি চেকপোস্ট বসে ভারতের প্রবেশের  কার্যক্রম করে পরিচিত ষ্টোরের মাধ্যে তাদের কাছে ধর্ণা নেয়।এ অবৈধ্য পাসপোর্ট গুলো ভারতে নিয়ে বিদেশের ভিসা প্রসেসিং করার জন্য নেয়া হয়। আটকৃতেদের মধ্যে অনেকে পরিবহনের সুপার ভাইজারের কাজ করতো।
আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আশরাফ হোসেন জানান,গোপন সংবাদ আসে বাংলাদেশ থেকে  বিপুল পরিমান পাসপোর্ট নিয়ে একটি পাচারকারী চক্র ভারতে যাবে।এমন সংবাদে ভিত্তিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করে
প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান নেয়া হয়।এ সময় তিনজন কে ব্যাগ নিয়ে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ঘুরাঘুরি করতে দেখে তাদেরকে সন্দেহ হলে ক্যাম্পে নিয়ে ব্যাগ তল্লাশি করে শাওনের এর ব্যাগ থেকে ৭টি পাসপোর্ট, সাইদের এর ব্যাগ থেকে ১৩টি পাসপোর্ট এবং আনিছুরের ব্যাগ থেকে ১১টি পাসপোর্ট উদ্ধার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্টথানা সেকেন্ট অফিসার এস আই মাসুব বিল্লাহ নিশ্চিত করে জানান,অবৈধ্য পাসপোর্ট সহ তিন জনকে বিজিবি আটক করে পাসপোর্ট আইনে মামলা নং-৩ তারিখ২/৯/২১ পুলিশের কাছে হস্থান্তর করেছে আটকৃতদের কোর্টএ প্রেরন করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET