, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নবীদুল ইসলামের নিজস্ব অর্থায়নে উদ্বোধনের অপেক্ষায় সায়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কার্যালয়




নবীদুল ইসলামের নিজস্ব অর্থায়নে উদ্বোধনের অপেক্ষায় সায়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কার্যালয়

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৯ ২০২১, ০৯:২২ | 905 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উদ্বোধনের অপেক্ষায় সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের নতুন ভবন। দলকে আরও গতিশীল করতে নির্ধারিত সময়ের আগেই ভবনটির নির্মাণ কাজ প্রায় শেষ দিকে।

সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নবীদুল ইসলামের নিজস্ব অর্থায়নে নির্মিত ৩তলা ভবনটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ।

সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ মাসুদ রানা বলেন, দলীয় কার্যালয় না থাকায় কার্যক্রম চালানো কঠিন হওয়ায় ২০২০ সালে পরিকল্পনা হয় নতুন ভবন নির্মাণের। দুই বছরের মধ্যে ভবন নির্মাণের লক্ষ্য নিয়ে শুরু হয় কাজ। এখন কাজ প্রায় শেষ দিকে।

ভবনটি হবে দৃষ্টিনন্দন আধুনিক স্থাপত্য শৈলীর মিশেলে তুলে ধরা হবে দেশ ও দলের ইতিহাস। হবে কনফারেন্স হল সহ অত্যাধুনিক প্রযুক্তির সব সুযোগ। নির্ধারিত সময়ের মধ্যে আমার নিজ অর্থায়নে কার্যালয় প্রস্তুত হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান মোঃ নবীদুল ইসলাম ।

ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক স্বাধীন হোসেন সুজন বলেন, নতুন দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক ভবনে আগামী নির্বাচনের কাজ পরিচালনা করতে গিয়ে উৎসাহ পাবে দলটির নেতা কর্মীরা। নির্বাচনের আগে দলের সকল নেতাকর্মীদের জন্য নতুন কার্যালয় একটি উপহার। নতুন করেই শুরু হবে পথচলা। আশা করছি নতুন ভবন আমাদের জন্য নতুন বিজয় বয়ে আনবে।

অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ৩তলা পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় হবে। থাকবে কনফারেন্স হল, সেমিনার রুম, ডিজিটাল লাইব্রেরি। দলীয় কার্যক্রম পরিচালনা, গবেষণা, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে আধুনিক হবে কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতা-কর্মীরা আশা করছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET