, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ৩৩৩-এ কল করে খাদ্য সহায়তা পেল সাদুল্লাপুরের ৬০ কর্মহীন পরিবার




৩৩৩-এ কল করে খাদ্য সহায়তা পেল সাদুল্লাপুরের ৬০ কর্মহীন পরিবার

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮ ২০২১, ১৫:৪১ | 854 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় হেল্প লাইন ৩৩৩ নম্বরে কল
করে খাদ্য সহায়তা পেয়েছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬০টি
কর্মহীন ও অসহায় পরিবারের মানুষ।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সাদুল্লাপুর উপজেলা পরিষদ
হলরুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী
বিতরণ করা হয়।
কোভিট-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এই
খাদ্য সামগ্রী তুলে দেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ
শাহারিয়া খান বিপ্লব ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. রোকসানা
বেগম।
খাদ্য সহায়তার মধ্যে ছিলো পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১
কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া ও ১ কেজি লবন।
সাদুল্লাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম
জানান, উপজেলার ১১ ইউনিয়নের খাদ্য সংকটে পড়া পরিবারের অনেকেই ৩৩৩
কল দিয়ে খাদ্য সহায়তা চেয়ে আবেদন করেন। এ পর্যন্ত ১১৯টি আবেদনের
মধ্যে থেকে যাচাই-বাছাই করে ৬০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা

বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের
(ডিপিএম) বাস্তবায়নে এই কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET