, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি হায়দার আলী শাহ্’র মৃত্যুতে বিভিন্ন মহলের শোক




ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি হায়দার আলী শাহ্’র মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২১, ১৮:২৮ | 892 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবীণ নেতা হায়দার আলী শাহ্’র মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ। গত ২২সেপ্টেম্বর বুধবার রাত আনুমানিক ২টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ………..রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী,এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার প্রথম জানাজা নামাজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা নামাজ বাদ আসর বাসুদেবপুর মরহুমের গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তার দাফন সম্পন্ন হয়। প্রবীণ এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি,উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,ফুলবাড়ী পৌরসভার মেয়র মোঃ মাহমুদ আলম লিটন,সাবেক মেয়র উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহাজান আলী সরকার পুতু,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলমডাবলুসহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহআওয়ামীলীগের সকল অঙ্গসংগঠন ও ব্যবসায়ী,সুধিজন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET