, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময়

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০২১, ২১:১৭ | 861 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরে শ্রীপুরে নবগঠিত শ্রীপুর উপজেলা ও পৌর যুবদল কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি বাজার এলাকায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।

নবগঠিত উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্ল্যার সভাপতিত্বে মাইদুল হাসান খান সজিবের সঞ্চালনায় প্রধান অতিথীর বক্তব্যে বলেন, শ্রীপুর উপজেলা ও পৌরসভার নবগঠিত যুবদল কমিটি তারেক রহমানের ডাকে সকল আন্দোলন সংগ্রাম ও হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের ক্লান্তিলগ্নে জাতীয়তাবাদী যুবদল আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে ।

এ সময় বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, জেলা যুবদলের সদস্য উবায়দুর রহমান সোহেল মন্ডল, সদস্য সচিব আবু তাহের প্রধান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সারোয়ার হোসেন শেখসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET