, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা




শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২১, ২১:২০ | 821 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা সদর উপজেলার শাখার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে ভিএইড রোড কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে সংগঠনের সভাপতি সুজন প্রসাদের সভাপত্তিত্বে ও সাধারণ স¤পাদক সনজীবন কুমার দেব রকির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি রণজিৎ বকসি সূর্য্য, বিশেষ অতিথি উপজেলা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক বিমল চন্দ্র সরকার, পুরোহিত কল্যাণ সমিতির সভাপতি শংকর চক্রবর্ত্তী, মাখন চন্দ্র সরকার, রাকেশ কুমার দে বাপী, মানিক চৌহান, কাজল সাহা, মানিক রায় ও দ্বীপ মুন্সী প্রমুখ।
সভায় কেন্দ্রীয় নিদের্শনা মেনে শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠু সুন্দর, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক দুরত্ব বজায় রেখে উৎসব পালনের জন্য অনুরোধ করা হয়। এবার পৌরসভায় ১৯টিসহ সদর উপজেলায় ১০৩টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় বক্তারা মাদক ও জুয়া বন্ধের অঙ্গীকার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ বলেন বাংলাদেশ পুলিশ সর্বদা জনগনের সেবায় এবং জনগণের জানমাল নিরাপত্তায় সর্বদা। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বদা নিয়োজিত।
সমাপনী বক্তব্যে সভাপতি সুজন প্রসাদ বলেন, প্রতিটি মন্দিরে স্বেচ্ছাসেবক রাখতে হবে প্রতিটি মন্দিরে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করে অশ্লীল অসামাজিক গান বাজনা থেকে বিরত থাকতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET