, , ,

শিরোনামঃ-




সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০২১, ২১:২৩ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস্-উল আলম হিরু।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, পিয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা ও প্রচার সম্পাদক জামিল আহমেদ।

সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল আলম সরকার লেবু, আব্দুল্লাহ আল মামুন, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, রেজাউল আলম রেজা, আহসান আজিজ সরদার, হাফিজা বেগম কাকলী, আশরাফুল ইসলাম রঞ্জু, মেহেদী মোস্তফা মাসুম, সৈয়দ মশিউর রব্বানী আপেল, সাজেদুল ইসলাম ও আব্দুল হান্নান সরকার প্রমূখ।

সভায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সদস্যবৃন্দ, ১৫ ইউনিয়ন ও পৌরসভা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকগণসহ নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET